১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৭১-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৭১-[১৩]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يكْسب عبد مَال حرَام فتيصدق مِنْهُ فَيُقْبَلُ مِنْهُ وَلَا يُنْفِقُ مِنْهُ فَيُبَارَكُ لَهُ فِيهِ وَلَا يَتْرُكُهُ خَلْفَ ظَهْرِهِ إِلَّا كَانَ زَادَهُ إِلَى النَّارِ. إِنَّ اللَّهَ لَا يَمْحُو السَّيِّئَ بِالسَّيِّئِ وَلَكِنْ يَمْحُو السَّيِّئَ بِالْحَسَنِ إِنَّ الْخَبِيثَ لَا يَمْحُو الْخَبِيثَ» . رَوَاهُ أَحْمَدُ وَكَذَا فِي شرح السّنة
‘আব্দুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো বান্দা হারাম পথে উপার্জিত অর্থ-সম্পদ দান-সদাক্বাহ্ করলে তা কবূল করা হবে না এবং (ঐ অর্থ- সম্পদ) নিজের কাজে ব্যবহার করলেও তাতে বারাকাত হবে না। আর ঐ অর্থ-সম্পদ তার উত্তরাধিকারীদের জন্য রেখে গেলে তা তার জন্য জাহান্নামের পুঁজি হবে। নিশ্চয় আল্লাহ তা'আলা মন্দের দ্বারা মন্দ মিটিয়ে দেন না, তবে সৎকাজ দ্বারা মন্দকাজ নির্মূল করেন। কেননা অবশ্যই মন্দ মন্দকে মিটাতে পারে না।
[১] য‘ঈফ : আহমাদ ৩৬৭২, শারহুস্ সুন্নাহ্ ২৯৩০। কারণ এর সনদে আস্ সাববাহ বিন মুহাম্মাদ একজন দুর্বল রাবী। তবে মুসতাদরাক হাকিমে এর একটি দুর্বল শাহিদ বর্ণনা রয়েছে।
