১২/০. অধ্যায়ঃ
উপার্জন করা এবং হালাল রুজি অবলম্বনের উপায় সন্ধান করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৭০-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৭০-[১২]
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ وَإِنَّ أَوْلَادَكُمْ مِنْ كَسْبِكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ. وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ وَالدَّارِمِيِّ: «إِنَّ أَطْيَبَ مَا أَكَلَ الرَّجُلُ مِنْ كَسْبِهِ وَإِنَّ وَلَده من كَسبه»
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : নিজের উপার্জনের আহার সর্বোত্তম আহার। তোমাদের সন্তানদের উপার্জনও তোমাদের উপার্জনের মধ্যে গণ্য। আর আবূ দাউদ ও দারিমী-এর এক রিওয়ায়াতে এ মর্মই ভিন্ন শব্দে বর্ণিত হয়েছে (অর্থাৎ মানুষের নিজের উপার্জনই শ্রেষ্ঠ আহার, আর তার সন্তান-সন্ততি তার উপার্জনের মধ্যে গণ্য)।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৫২৮, নাসায়ী ৪৪৪৯, তিরমিযী ১৩৫৮, ইবনু মাজাহ ২২৯০, আহমাদ ২৫২৯৬, ইরওয়া ১৬২৬, সহীহ আল জামি‘ ১৫৬৬।
