১২/১. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৯০-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৯০-[১]
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى رَوَاهُ البُخَارِيّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ ওই লোকের ওপর রহম করুন; যে লোক বিক্রয়ের ক্ষেত্রে ও ক্রয়ের ক্ষেত্রে এবং নিজের প্রাপ্য আদায়ের জন্য চাওয়ার ক্ষেত্রে সহনশীল হয়।
[১] সহীহ : বুখারী ২০৭৬, ইবনু মাজাহ ২২০৩, সহীহ ইবনু হিব্বান ৪৯০৩, সহীহ আল জামি‘৩৪৯৫, সহীহ আত্ তারগীব ১৭৪২।
