১২/১. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৯২-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৯২-[৩]
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ نَحْوَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ «فَقَالَ اللَّهُ أَنَا أَحَق بذا مِنْك تجاوزوا عَن عَبدِي»
আর মুসলিম-এর এক বর্ণনায় ‘উক্ববাহ্ ইবনু ‘আমির ও আবূ মাস'উদ (রাঃ) হতে এ ঘটনাটি বর্ণিত হয়েছে। এতে উল্লেখ হয়েছে, ওই লোকটির কথার পর আল্লাহ তা'আলা বললেন, নিশ্চয় সহানুভূতি প্রদর্শনে আমি তোমার অপেক্ষা অধিক অগ্রসর। [এ কথা বলে আল্লাহ মালায়িকাহ্-কে (ফেরেশতাগণকে) আদেশ করলেন] আমার এ বান্দার প্রতি তোমরা ক্ষমা ও সহানুভূতি প্রকাশ করো।
[১] সহীহ : মুসলিম ১৫৬০।
