১২/১. অধ্যায়ঃ
ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৭৯৮-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৭৯৮-[৯]
وَعَن قيس بن أبي غَرزَة قَالَ: كُنَّا نُسَمَّى فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّمَاسِرَةَ فَمَرَّ بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمَّانَا بِاسْمٍ هُوَ أَحْسَنُ مِنْهُ فَقَالَ: «يَا مَعْشَرَ التُّجَّارِ إِنَّ الْبَيْعَ يَحْضُرُهُ اللَّغْوُ وَالْحَلِفُ فَشُوبُوهُ بِالصَّدَقَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
ক্বয়স ইবনু আবূ গরাযাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে আমাদেরকে (ব্যবসায়ীদেরকে) ‘সামাসিরাহ্’ (দালাল গোষ্ঠী) হিসেবে অভিহিত করা হতো। একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছ দিয়ে যাবার সময় আমাদেরকে ওই নামের চেয়ে আরো উত্তম ও সুন্দর নামে অভিহিত করলেন। তিনি (ﷺ) বললেন, হে ব্যবসায়ী সম্প্রদায়! ব্যবসাকার্যে অনর্থক ও নিষ্প্রয়োজন কম কাটা হয়ে থাকে। তাই তোমরা ব্যবসা-বাণিজ্যের সাথে সাথে বিশেষভাবে দান-সদাক্বাহ্ করবে।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৩২৬, নাসায়ী ৩৭৯৮, তিরমিযী ১২০৮, ইবনু মাজাহ ২১৪৫, আহমাদ ১৬১৩৯, সহীহ আল জামি‘ ৭৯৭৪।
