৩/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৮৭-[৯০] - নববী পদ্ধতিতে ওজু ও দুই রাকাত
পাক-পবিত্রতা - প্রথম অনুচ্ছেদ
নববী ওজুর পদ্ধতি ও মনোযোগী দুই রাকাত
মিশকাতুল মাসাবীহ : ২৮৭-[৯০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৮৭-[৯০]
وَعَنْهُ اَنَّهٗ تَوَضَّاَ فَأَفْرَغَ عَلى يَدَيْهِ ثَلَاثًا ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثُمَّ غَسَلَ وَجْهَهٗ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرى إِلَى الْمِرْفَقِ ثَلَاثًا ثُمًَّ مَسَحَ بِرَأْسِه ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنى ثَلَاثًا ثُمَّ الْيُسْرى ثَلَاثًا ثُمَّ قَالَ رَأَيْتُ رَسُوْلَ اللهِ ﷺ تَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هذَا ثُمَّ قَالَ مَنْ تَوَضَّأَ وُضُوئِي هذَا ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيْهِمَا نَفْسَهٗ غَفَرَ اللّهُ لَهٗ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِه. مُتَّفَقٌ عَلَيْهِ وَلَفْظُهٗ لِلْبُخَارِيُّ
উসমান (রাঃ) হতে বর্ণিতঃ
একদা তিনি এরূপে ওজু করলেন, তিনবার নিজের দুই হাতের কব্জি পর্যন্ত ধুলেন, তারপর তিনবার কুলি করলেন, নাকে পানি দিয়ে তা ঝেড়ে পরিষ্কার করলেন, তিনবার মুখমন্ডল ধুলেন, তারপর কনুই পর্যন্ত তিনবার ডান হাত ধুলেন, এভাবে বাম হাতও কনুই পর্যন্ত ধুলেন। এরপর মাথা মাসাহ করলেন, তারপর ডান পা তিনবার ও বাম পা তিনবার করে ধুলেন। এরপর তিনি [উসমান (রাঃ)] বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে আমার এ উযূর ন্যায় উযূ করতে দেখেছি। তারপর তিনি (ﷺ) বললেন, যে ব্যক্তি আমার ন্যায় উযূ করবে ও মনোযোগ সহকারে দুই রাক্’আত (নাফ্ল) সালাত আদায় করবে তার পূর্বেকার সব গুনাহ মাফ করে দেয়া হবে। মুত্তাফাকুন ‘আলায়হি; এ বর্ণনার শব্দসমুহ ইমাম বুখারীর। [১]
[১] সহীহ : বুখারী ১৯৩৪, মুসলিম ২২৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৮৭-[৯০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান (রাঃ) নিজের ওজুর মাধ্যমে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ওজুর পদ্ধতি দেখিয়েছেন। তিনি প্রথমে দুই হাত তিনবার ধুলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিয়ে পরিষ্কার করলেন, মুখ তিনবার ধুলেন, দুই হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন, মাথা মাসাহ করলেন এবং দুই পা তিনবার ধুলেন। এরপর তিনি বললেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এভাবে ওজু করেছেন। তারপর যে ব্যক্তি এভাবে ওজু করে এবং মনোযোগ সহকারে দুই রাকাত সালাত পড়ে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। এখানে ওজুর নিয়ম শেখার পাশাপাশি সালাতে মনোযোগের শিক্ষাও আছে। শুধু অঙ্গ ধোয়া নয়, সালাতের সময় অন্তরকে অন্য চিন্তা থেকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নববী পদ্ধতিতে ওজুর ধাপগুলো শেখা দরকার।
- ওজুর পর মনোযোগী দুই রাকাত সালাতের বড় ফজিলত আছে।
- সালাতে অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকা উচিত।
- সাহাবীরা কাজের মাধ্যমেও দ্বীনের শিক্ষা দিতেন।
