১২/৬. অধ্যায়ঃ

অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৮৩-[১]

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ فِي الثِّمَارِ السَّنَةَ وَالسَّنَتَيْنِ وَالثَّلَاثِ فَقَالَ: «مَنْ سلف فِي شَيْءٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُوم إِلَى أجل مَعْلُوم»

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন মাদীনায় পদার্পণ করলেন, তখন মাদীনাবাসীগণ এক, দুই এবং তিন বছরের মেয়াদে বিভিন্ন রকমের ফল ক্রয়-বিক্রয় করতো। তিনি (ﷺ) বললেন, যে ব্যক্তি অগ্রিম ক্রয়-বিক্রয় করবে, অতঃপর তার উচিত অগ্রিম দেয়া নির্ধারিত পরিমাপে (ওযনে) এবং নির্ধারিত মেয়াদ পর্যন্ত।

[১] সহীহ : বুখারী ২২৩৯, মুসলিম ১৬০৪, আবূ দাঊদ ৩৪৬৩, নাসায়ী ৪৬১৬, তিরমিযী ১৩১১, ইবনু মাজাহ ২২৮০, আহমাদ ১৯৩৭, ইরওয়া ১৩৭৬, সহীহ আল জামি‘ ৬০৩১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন