১২/৬. অধ্যায়ঃ
অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৮৮৬-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৮৮৬-[৪]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الظَّهْرُ يُرْكَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا وَلَبَنُ الدَّرِّ يُشْرَبُ بِنَفَقَتِهِ إِذَا كَانَ مَرْهُونًا وَعَلَى الَّذِي يركب وَيشْرب النَّفَقَة» . رَوَاهُ البُخَارِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আরোহণের পশু বন্ধক রাখলে, তার উপর আরোহণ করা যাবে, অবশ্য এর ব্যয়ভারও বহন করতে হবে। তবে দুগ্ধবতী পশু বন্ধক রাখলে, এর দুগ্ধ দোহন (পান) করা যাবে, তখন এর ব্যয়ভারও বহন করতে হবে। আরোহণের এবং দুধ পান করার অধিকার যার রয়েছে তাকেই ব্যয়ভার বহন করতে হবে।
[১] সহীহ : বুখারী ২৫১২, আবূ দাঊদ ৩৫২৬, তিরমিযী ১২৫৪, ইবনু মাজাহ ১৪৪০, আহমাদ ১০১১০, ইরওয়া ১৪০৯, সহীহ আল জামি‘ ৩৯৬২।
