১২/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৫৭-[২০] - খেজুর গাছে ঢিল নয়, পড়া ফল খাও
কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
শিশুকে দয়া দিয়ে ভুল থেকে ফেরানোর শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ২৯৫৭-[২০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯৫৭-[২০]
وَعَن رَافع بن عَمْرو الْغِفَارِيّ قَالَ: كُنْتُ غُلَامًا أَرْمِي نَخْلَ الْأَنْصَارِ فَأُتِيَ بِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا غُلَامُ لِمَ تَرْمِي النَّخْلَ؟» قُلْتُ: آكُلُ قَالَ: «فَلَا تَرْمِ وَكُلْ مِمَّا سَقَطَ فِي أَسْفَلِهَا» ثُمَّ مَسَحَ رَأْسَهُ فَقَالَ: «اللَّهُمَّ أَشْبِعْ بَطْنَهُ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَسَنَذْكُرُ حَدِيثَ عَمْرِو بْنِ شُعَيْبٍ فِي «بَابِ اللّقطَة» إِن شَاءَ الله تَعَالَى
রাফি' ইবনু ‘আম্র আল গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বাচ্চা ছিলাম। আনসারদের খেজুর গাছে ঢিল ছুঁড়তাম। একবার আমাকে নবী (ﷺ) এর নিকট ধরে আনা হলো। তিনি (ﷺ) জিজ্ঞেস করলেন, হে বাচ্চা! তুমি কেন খেজুর গাছে ঢিল ছোঁড়? আমি বললাম, খেতে। তিনি (ﷺ) বললেন, ঢিল ছুঁড়ো না, গাছের নীচে যা পড়ে থাকে তা খেয়ো। (রাবী বলেন) অতঃপর তিনি (ﷺ) তার মাথার উপর হাত বুলিয়ে বললেন, হে আল্লাহ! তুমি তার পেটকে ভরে দাও। অচিরেই আমরা তা ‘আম্র ইবনু শু'আয়ব-এর হাদীস “কুড়িয়ে পাওয়া বস্তু” অধ্যায়ে উল্লেখ করব ইন্শা-আল্ল-হ।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৬২২, তিরমিযী ১২৮৮, ইবনু মাজাহ ২২৯৯, আহমাদ ২০৩৪৩।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৫৭-[২০]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাফি ইবনু আমর রাঃ বলেন, তিনি ছোটবেলায় আনসারদের খেজুর গাছে ঢিল ছুঁড়তেন। তাকে নবী صلى الله عليه وسلم-এর কাছে আনা হলে তিনি জিজ্ঞেস করেন, কেন ঢিল ছোঁড়? শিশুটি বলে, খাওয়ার জন্য। নবী صلى الله عليه وسلم তাকে বলেন, ঢিল ছুঁড়ো না; গাছের নিচে যা পড়ে থাকে তা খাও। এরপর তিনি তার মাথায় হাত বুলিয়ে তার পেট ভরে দেওয়ার দোয়া করেন। এখানে শিশুর ভুল সংশোধনের সুন্দর পদ্ধতি এসেছে। ভুল কাজ থামানো হয়েছে, কিন্তু অপমান বা কঠোরতা নয়; বরং সহজ বিকল্প দেখানো হয়েছে। অন্যের গাছের ক্ষতি না করা এবং পড়ে থাকা ফল খাওয়ার সীমা শেখানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিশুর ভুল দয়া ও বোঝানোর মাধ্যমে সংশোধন করা যায়।
- গাছের ক্ষতি করে ফল নেওয়া ঠিক নয়।
- ভুল থামিয়ে নিরাপদ বিকল্প শেখানো উত্তম আচরণ।
