১২/১১. অধ্যায়ঃ
শুফআ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৬১-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৬১-[১]
عَنْ جَابِرٍ قَالَ: قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِفَتِ الطُّرُقُ فَلَا شُفْعَة. رَوَاهُ البُخَارِيّ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুফ্’আহ্-এর বিষয়ে ফায়সালা করেছেন সেসব (স্থাবর) সম্পত্তিতে, যা ভাগ-বণ্টন করা হয়নি। যখন সীমানা নির্ধারিত হয় ও পথ পৃথক করা হয়, তখন শুফ্’আহ্ নেই। (বুখারী)[1]
[১] সহীহ : বুখারী ২২১৩, আবূ দাঊদ ৩৫১৪, তিরমিযী ১৩৭০, ইবনু মাজাহ ১৪৯৯, আহমাদ ১৪১৫৭, সহীহ আল জামি‘ ৮৩৮।
