১২/১১. অধ্যায়ঃ
শুফআ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯৬২-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৬২-[২]
وَعَنْهُ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ شَرِكَةٍ لَمْ تُقْسَمْ رَبْعَةٍ أَوْ حَائِطٍ: «لَا يَحِلُّ لَهُ أَن يَبِيع حَتَّى يُؤذن شَرِيكه فَإِن شَاءَ أَخَذَ وَإِنْ شَاءَ تَرَكَ فَإِذَا بَاعَ وَلَمْ يُؤْذِنْهُ فَهُوَ أَحَقُّ بِهِ» . رَوَاهُ مُسْلِمٌ
উক্ত রাবী [জাবির (রাঃ)] হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক এমন অংশীদারী সম্পত্তিতে শুফ্‘আহ্'র অধিকার দিয়েছেন, যা ভাগ-বণ্টন করা হয়নি। যদি তা ঘর-বাড়ি বা বাগান হয়। তার পক্ষে তা বিক্রি করা জায়িয নয়, যতক্ষণ পর্যন্ত না তার অংশীদারকে অবহিত করে। অংশীদার স্বীয় ইচ্ছায় গ্রহণ করবে, আর ইচ্ছা না করলে ছেড়ে দেবে। যখন এ সংবাদ না দিয়ে বিক্রি করবে, শুফ্‘আহ্-ই তার হাক্বদার হবে।
[১] সহীহ : মুসলিম ১৬০৮, আবূ দাঊদ ৩৫১৩, নাসায়ী ৪৬৪৬, আহমাদ ১৪৪০৩, ইরওয়া ১৫৩২।
