১২/১২. অধ্যায়ঃ
বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা) - প্রথম অনুচ্ছেদ
শুফ্’আহ্ হলো ব্যক্তির মালিকানার মধ্যে সংযুক্ত একটি মালিকানার নাম। এটা মূলত ’আরবদের উক্তি-(كَانَ وِتْرًا فَشَفَعْتُه بِآخَرَ) অর্থাৎ- ’’সে বেজোড় ছিল, অতঃপর অন্যের মাধ্যমে তাকে জোড়ে পরিণত করেছি। আমি তার জোড়া নির্ধারণ করেছি।’’ এ থেকে গৃহীত। অর্থাৎ- অংশীদার হওয়ার কারণে স্থাবর সম্পত্তির বিক্রি হওয়ার সময় তা ক্রয়ের অগ্রাধিকার লাভ। শা’বী (রহঃ)-এর মতে,مَنْ بِيعَتْ شُفْعَتُه وَهُوَ حَاضِرٌ فَلَمْ يَطْلُبْ ذٰلِكَ فَلَا شُفْعَةَ لَهঅর্থাৎ- যার শুফ্’আহ্ বিক্রি করা হবে, এমতাবস্থায় সে উপস্থিত থেকে তা দাবী না করলে তার কোনো শুফ্’আহ্ নেই। (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ২৯৭২-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৭২-[১]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَفَعَ إِلَى يَهُودِ خَيْبَرَ نَخْلَ خَيْبَرَ وَأَرْضَهَا عَلَى أَنْ يَعْتَمِلُوهَا مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَطْرُ ثَمَرِهَا. رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةِ الْبُخَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَى خَيْبَرَ الْيَهُودَ أَنْ يَعْمَلُوهَا ويزرعوها وَلَهُم شطر مَا يخرج مِنْهَا
‘আব্দুল্লাহ ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) খায়বারের খেজুর বাগান ও জমিন খায়বারের ইয়াহূদীদেরকে দিয়েছিলেন। তারা নিজেদের অর্থায়নে তাতে চাষাবাদ করবে; আর রাসূলুল্লাহ (ﷺ) তার ফল ও ফসলের অর্ধেক পাবেন। বুখারীর বর্ণনায় রয়েছে, অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ) খায়বারকে ইয়াহুদীদের দিয়েছিলেন, তারা তাতে পরিশ্রম করবে ও শস্য ফলাবে, আর তারা উৎপাদনের অর্ধেকের অধিকারী হবে।
[১] সহীহ : বুখারী ২২৮৫, মুসলিম ১৫৫১, আবূ দাঊদ ৩৪০৯, ইরওয়া ১৪৮০।
