১২/১২. অধ্যায়ঃ

বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯৮০-[৯]

عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ: مَا بِالْمَدِينَةِ أَهْلُ بَيْتِ هِجْرَةٍ إِلَّا يَزْرَعُونَ عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَزَارَعَ عَلِيٌّ وَسَعْدُ بْنُ مَالِكٍ وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ وَعُمَرُ ابْن عبد الْعَزِيز وَالقَاسِم وَعُرْوَة وَآل أبي بَكْرٍ وَآلُ عُمَرَ وَآلُ عَلِيٍّ وَابْنُ سِيرِينَ وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ: كُنْتُ أُشَارِكُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ فِي الزَّرْعِ وَعَامَلَ عُمَرُ النَّاسَ عَلَى: إِنْ جَاءَ عُمَرُ بِالْبَذْرِ من عِنْده فَلهُ الشّطْر. وَإِن جاؤوا بالبذر فَلهم كَذَا. رَوَاهُ البُخَارِيّ

আবূ জা'ফার (রহঃ) হতে বর্ণিতঃ

মাদীনায় এমন কোনো মুহাজির পরিবার ছিল না যাঁরা জমিনে উৎপাদিত ফসলের এক-তৃতীয়াংশ বা এক- চতুর্থাংশের বিনিময়ে বর্গার লেনদেন করেননি। এমনিভাবে বর্গার লেনদেন করেছেন ‘আলী, সা'দ ইবনু মালিক, ‘আব্দুল্লাহ ইবনু মাস্’উদ, উমর ইবনু ‘আব্দুল আযীয, ক্বাসিম ইবনু মুহাম্মাদ, ‘উরওয়াহ্ ইবনুয্ যুবায়র এবং আবূ বাক্‌র-এর পরিবার, উমর-এর পরিবার, ‘আলী-এর পরিবার ও ইবনু সীরীন। 'আব্দুর রহমান ইবনু আওয়াদ বলেন, আমি বর্গাচাষে ‘আব্দুর রহমান ইবনু ইয়াযীদ-এর অংশীদার ছিলাম। উমর (রাঃ) লোকেদের সাথে বর্গার লেনদেন করেছেন এরূপে- যদি উমর (রাঃ) নিজ হতে বীজ দিতেন, তবে তিনি অর্ধেক অংশ পেতেন। আর যদি তারা (কৃষকেরা) বীজ দেয়, তারা এমন এমন অংশ পাবে।

[১] সহীহ : বুখারী ৩২২৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন