১২/১২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৭৭-[৬] - জমি চাষ করা বা ভাইকে দেওয়া
বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা) - প্রথম অনুচ্ছেদ
শুফ্‘আহ্ হলো ব্যক্তির মালিকানার মধ্যে সংযুক্ত একটি মালিকানার নাম। এটা মূলত ‘আরবদের উক্তি-(كَانَ وِتْرًا فَشَفَعْتُه بِآخَرَ) অর্থাৎ- ’‘সে বেজোড় ছিল, অতঃপর অন্যের মাধ্যমে তাকে জোড়ে পরিণত করেছি। আমি তার জোড়া নির্ধারণ করেছি।’’ এ থেকে গৃহীত। অর্থাৎ- অংশীদার হওয়ার কারণে স্থাবর সম্পত্তির বিক্রি হওয়ার সময় তা ক্রয়ের অগ্রাধিকার লাভ। শা‘বী (রহঃ)-এর মতে,مَنْ بِيعَتْ شُفْعَتُه وَهُوَ حَاضِرٌ فَلَمْ يَطْلُبْ ذٰلِكَ فَلَا شُفْعَةَ لَهঅর্থাৎ- যার শুফ্‘আহ্ বিক্রি করা হবে, এমতাবস্থায় সে উপস্থিত থেকে তা দাবী না করলে তার কোনো শুফ্‘আহ্ নেই। (মিরকাতুল মাফাতীহ)
জমি থাকলে চাষ করা বা ভাইকে চাষে দেওয়া
মিশকাতুল মাসাবীহ : ২৯৭৭-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯৭৭-[৬]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أرضه»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তির কোনো জমিন আছে সে যেন তা চাষ করে অথবা তার ভাইকে চাষ করতে দেয়। যদি সে তা না করে, তবে যেন সে তার জমিন ধরে রাখে।
[১] সহীহ : বুখারী ২৩৪০, মুসলিম ১৫৩৬, ইবনু মাজাহ ২৪৫১, আহমাদ ১৪৮১৩।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৭৭-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি ব্যবহারের একটি সরল নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, যার কোনো জমি আছে, সে যেন তা চাষ করে, অথবা তার ভাইকে চাষ করতে দেয়। যদি সে তা না করে, তবে যেন সে তার জমিন ধরে রাখে। এখানে জমি নিয়ে অলসতা, ঝুলিয়ে রাখা বা অস্পষ্ট লেনদেনের বদলে পরিষ্কার পথ বলা হয়েছে। জমি থাকলে নিজে চাষ করা যায়। নিজে না করলে ভাইকে চাষ করতে দেওয়া যায়। আর সেটাও না করলে জমি নিজের কাছে রেখে দেওয়া যায়। এই হাদিস জমি ব্যবহার, কৃষি সহায়তা এবং ভাইয়ের উপকার করার শিক্ষা দেয়। তবে হাদিসের বাইরে গিয়ে কোনো নির্দিষ্ট ব্যবসায়িক নিয়ম এখানে বলা হয়নি। মূল কথা হলো, জমি বিষয়ে দায়িত্বশীল হওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জমি থাকলে নিজে চাষ করা একটি ভালো পথ।
- নিজে চাষ না করলে ভাইকে চাষ করতে দেওয়া যায়।
- অস্পষ্ট ব্যবস্থা না করে জমি নিজের কাছেও রাখা যায়।
- জমি ব্যবহারে দায়িত্ব ও সহযোগিতা দুটোই গুরুত্বপূর্ণ।
