৩/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৮-[১০১] - ওজুর চিহ্নে উম্মতকে চেনা
পাক-পবিত্রতা - তৃতীয় অনুচ্ছেদ
ওজুর চিহ্নে উম্মত ও হাওযে কাওসারের পরিচয়
মিশকাতুল মাসাবীহ : ২৯৮-[১০১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯৮-[১০১]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللّهُ بِكُمْ لَاحِقُونَ وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا قَالُوا أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللهِ قَالَ أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ فَقَالُوا كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللهِ فَقَالَ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا لَه خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلاَ يَعْرِفُ خَيْلَه؟ قَالُوا بَلى يَا رَسُولَ اللهِ قَالَ فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ.رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কবরস্থানে (অর্থাৎ- মাদীনার বাকী’তে) উপস্থিত হলেন এবং সেখানে (মৃতদের উদ্দেশ্যে) বললেনঃ ‘‘আসসালামু আলাইকুম, (তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক) হে মুমিন অধিবাসীগণ! আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে এসে মিলিত হচ্ছি। আমরা আশা করি, আমরা যেন আমাদের ভাইদের দেখতে পাই’’। সাহাবীগণ আবেদন করলেন, হে আল্লাহর রাসূল! আমরা কি আপনার ভাই নই? তিনি (ﷺ) বললেন, তোমরা আমার বন্ধু। আমার ভাই তারা যারা এখনো দুনিয়ায় আসেনি (পরে আসবে)।সাহাবীগণ আবেদন করলেন, হে আল্লাহর রাসূল! আপনার উম্মাতদের যারা এখন আসেনি, তাদের আপনি কিয়ামতের দিন কিভাবে চিনবেন? উত্তরে তিনি (ﷺ) বললেন, বল দেখি, যদি কোন ব্যক্তির একদল নিছক কালো রঙের ঘোড়ার মধ্যে ধবধবে সাদা কপাল ও সাদা হাত-পা সম্পন্ন ঘোড়া থাকে, সে কি তার ঘোড়াগুলো চিনতে পারবে না? তারা বললেন, হাঁ, নিশ্চয়ই চিনতে পারবে হে আল্লাহর রাসূল। তিনি (ﷺ) তখন বললেন, আমার উম্মাত উযূর কারণে (কিয়ামতের দিন) সাদা ধবধবে কপাল ও সাদা হাত-পা নিয়ে উপস্থিত হবে এবং আমি হাওযে কাওসারের নিকট তাদের অগ্রগামী হিসেবে উপস্থিত থাকব। [১]
[১] সহীহ : মুসলিম ২৪৯।
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৮-[১০১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কবরস্থানে গিয়ে মুমিন অধিবাসীদের সালাম দিয়েছেন এবং বলেছেন, আমরা ইনশা-আল্লাহ তোমাদের সঙ্গে মিলিত হব। এরপর তিনি তাঁর পরবর্তী উম্মতের কথা বলেছেন, যাদের তিনি ভাই বলেছেন। সাহাবীরা জানতে চাইলেন, যারা পরে আসবে তাদের কীভাবে চিনবেন? তিনি উদাহরণ দিলেন—কালো ঘোড়ার মধ্যে সাদা কপাল ও সাদা হাত-পা থাকা ঘোড়া যেমন সহজে চেনা যায়, তেমনি তাঁর উম্মত ওজুর কারণে উজ্জ্বল কপাল ও অঙ্গ নিয়ে আসবে। তিনি হাওযে কাওসারের কাছে তাদের আগে থাকবেন। এই হাদিসে ওজুর চিহ্ন, উম্মতের পরিচয় এবং নবী صلى الله عليه وسلم-এর মমতার সুন্দর শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কবরবাসী মুমিনদের সালাম দেওয়ার শিক্ষা পাওয়া যায়।
- নবী صلى الله عليه وسلم তাঁর পরবর্তী উম্মতের প্রতিও মমতা প্রকাশ করেছেন।
- ওজুর চিহ্ন কিয়ামতের দিন পরিচয়ের কারণ হবে।
- হাওযে কাওসারের কাছে নবী صلى الله عليه وسلم উম্মতের অগ্রগামী থাকবেন।
