৩/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৯-[১০২] - কিয়ামতে উম্মতের পরিচয়

পাক-পবিত্রতা - তৃতীয় অনুচ্ছেদ

কিয়ামতের দিন উম্মতকে চেনার তিনটি চিহ্ন

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৯৯-[১০২]

وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ ﷺ أَنَا أَوَّلُ مَنْ يُؤْذَنُ لَه بِالسُّجُودِ يَوْمَ الْقِيَامَةِ وَأَنَا أَوَّلُ مَنْ يُؤْذَنُ لَه أَنْ يَرْفَعَ رَأْسَه فَأَنْظُرَ إِلى مَا بَيْنِ يَدَيَّ فَأَعْرِفَ أُمَّتِي مِنْ بَيْنِ الْأُمَمِ وَمِنْ خَلْفِي مِثْلُ ذلِكَ وَعَنْ يَمِينِي مِثْلُ ذلِكَ وَعَنْ شِمَالِي مِثْلُ ذلِكَ فَقَالَ لَه رَجُلٌ يَا رَسُولَ اللهِ كَيْفَ تَعْرِفُ أُمَّتَكَ؟ مِنْ بَيْنِ الْأُمَمِ فِيمَا بَيْنَ نُوحٍ إِلى أُمَّتِكَ قَالَ هُمْ غُرٌّ مُحَجَّلُونَ مِنْ أَثَرِ الْوُضُوءِ لَيْسَ أَحَدٌ كَذلِكَ غَيْرَهُمْ وَأَعْرِفُهُمْ أَنَّهُمْ يُؤْتَوْنَ كُتُبَهُمْ بِأَيْمَانِهِمْ وَأَعْرِفُهُمْ تَسْعى بَيْنَ أَيْدِيهِمْ ذُرِّيَّتُهُمْ.رَوَاهُ اَحْمَد

আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমিই প্রথম ব্যক্তি, যাকে কিয়ামতের দিন (আল্লাহর দরবারে) সিজদা করার অনুমতি দেয়া হবে। আর এভাবে আমিই প্রথম ব্যক্তি যাকে সিজদা হতে মাথা উঠাবার অনুমতি দেয়া হবে। অতঃপর আমি আমার সামনে (উপস্থিত উম্মাতদের দিকে) দৃষ্টি নিক্ষেপ করব এবং সকল নবী-রাসূলদের উম্মাতদের মধ্য হতে আমার উম্মাতকে চিনে নিব। এভাবে আমার পেছনে, ডান দিকে, বাম দিকেও তাকাব। আমার উম্মাতকে চিনে নিব।(এটা শুনে) এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! কিভাবে আপনি নূহ (আঃ) থেকে আপনার উম্মাত পর্যন্ত এত লোকের মধ্যে আপনার উম্মাতকে চিনে নিবেন? উত্তরে তিনি (ﷺ) বললেন, আমার উম্মাত উযূর কারণে ধবধবে সাদা কপাল ও ধবধবে হাত-পা সম্পন্ন হবে, অন্য কোন উম্মাতের মধ্যে এরূপ হবে না। তাছাড়া আমি তাদেরকে চিনতে পারব এসব কারণে যে, তাদের ডান হাতে আমলনামা থাকবে এবং তাদেরকে আমি এ কারণেও চিনব যে, তাদের অপ্রাপ্ত বয়সের সন্তানরা তাদের সামনে দৌড়াদৌড়ি করবে। [১]

[১] সহীহ : আহমাদ ৩১২৩০, সহীহুত্ তারগীব ১৮০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৯৯-[১০২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কিয়ামতের দিন তাঁকেই প্রথম সিজদার অনুমতি দেওয়া হবে এবং সিজদা থেকে মাথা উঠানোর অনুমতিও প্রথম তাঁকেই দেওয়া হবে। এরপর তিনি সামনে, পেছনে, ডানে ও বামে তাকিয়ে অন্যান্য উম্মতের মধ্য থেকে তাঁর উম্মতকে চিনবেন। প্রশ্ন করা হলে তিনি বললেন, তাঁর উম্মত ওজুর কারণে উজ্জ্বল কপাল ও অঙ্গসহ থাকবে; অন্য উম্মতের মধ্যে এমন হবে না। আরও দুটি চিহ্ন এসেছে—তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং তাদের অপ্রাপ্তবয়স্ক সন্তানরা সামনে দৌড়াদৌড়ি করবে। এই হাদিসে কিয়ামতের পরিচয়, ওজুর চিহ্ন এবং নবী صلى الله عليه وسلم-এর উম্মতের বিশেষ অবস্থা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিন নবী صلى الله عليه وسلم তাঁর উম্মতকে চিনবেন।
  • ওজুর চিহ্ন উম্মতের পরিচয়ের বড় লক্ষণ হিসেবে এসেছে।
  • ডান হাতে আমলনামা পাওয়া একটি পরিচয়ের কথা বলা হয়েছে।
  • সন্তানদের উপস্থিতিও উম্মতকে চেনার একটি চিহ্ন হিসেবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন