১২/১৯. অধ্যায়ঃ
ওসিয়ত (অন্তিম উপদেশ বা নির্দেশ) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩০৭৬-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৭৬-[৭]
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ عَلَى وَصِيَّةٍ مَاتَ عَلَى سَبِيلٍ وَسُنَّةٍ وَمَاتَ عَلَى تُقًى وَشَهَادَةٍ وَمَاتَ مَغْفُورًا لَهُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ওয়াসিয়্যাত করে মারা গেছে সে সত্যপথ ও সুন্নাতের উপর মারা গেছে, মুত্তাক্বী ও শাহীদরূপে মারা গেছে এবং আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হয়ে মারা গেছে।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ২৭০১, য‘ঈফ আল জামি‘ ৫৮৪৮। কারণ এর সনদে ‘আওফ একজন মাজহূল রাবী।
