১২/১৯. অধ্যায়ঃ

ওসিয়ত (অন্তিম উপদেশ বা নির্দেশ) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৭৭-[৮]

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ الْعَاصَ بْنَ وَائِلٍ أَوْصَى أَنْ يُعْتَقَ عَنْهُ مِائَةُ رَقَبَةٍ فَأَعْتَقَ ابْنُهُ هِشَامٌ خَمْسِينَ رَقَبَةً فَأَرَادَ ابْنُهُ عَمْرٌو أَنْ يُعْتِقَ عَنهُ الْخمسين الْبَاقِيَة فَقَالَ: حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي أَوْصَى أَنْ يُعْتَقَ عَنْهُ مِائَةُ رَقَبَةٍ وَإِنَّ هِشَامًا أَعْتَقَ عَنْهُ خَمْسِينَ وَبَقِيَتْ عَلَيْهِ خَمْسُونَ رَقَبَةً أَفَأَعْتِقُ عَنْهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّه لَو كَانَ مُسلما فأعتقتم عَنْهُ أَوْ تَصَدَّقْتَمْ عَنْهُ أَوْ حَجَجْتَمْ عَنْهُ بلغه ذَلِك» . رَوَاهُ أَبُو دَاوُد

আবদুল্লাহ ইবনু 'আমর (রাঃ) হতে বর্ণিতঃ

(প্রাণ প্রায় ওষ্ঠাগত হওয়ায়) ওয়াসিয়্যাত করে যান যে, তার পক্ষ হতে যেন একশত ক্রীতদাস মুক্ত করা হয়। তদনুসারে তার পুত্র হিশাম পঞ্চাশটি ক্রীতদাস মুক্ত করেন। অতঃপর তাঁর পুত্র ‘আম্র বাকি পঞ্চাশটি স্বাধীন করার ইচ্ছা পোষণ করলেন। তবে বললেন, আমি স্বাধীন করব না যতক্ষণ না এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করব। অতঃপর তিনি নবী (ﷺ) এর খিদমাতে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আমার পিতা তার পক্ষ হতে একশত ক্রীতদাস মুক্ত করার ওয়াসিয়্যাত করে গেছেন আর বাকী রয়েছে পঞ্চাশটি; আমি কি তার পক্ষ হতে তা মুক্ত করব? এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সে যদি মুসলিম হতো, আর তোমরা তার পক্ষ হতে তা মুক্ত করতে অথবা দান-সদাক্বাহ্ করতে বা হজ্জ করতে, তাহলে তার নিকট তার সাওয়াব পৌঁছত।

[১] হাসান : আবূ দাঊদ ২৮৮৩, সহীহ আল জামি‘ ৫২৯১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন