১২/১৯. অধ্যায়ঃ
ওসিয়ত (অন্তিম উপদেশ বা নির্দেশ) - দ্বিতীয় অনুচ্ছেদ
(আরবি) এর অভিধানিক অর্থ- প্রতিদান দেয়া, ‘আরবরা যখন কাউকে প্রতিদান দেয়, তখন তারা বলে অর্থাৎ- আমি তাকে পারিশ্রমিক প্রদান করলাম। ইবনু হাজার ‘আক্বালানী একে উল্লেখ করেছেন। আর ‘মুগরিব'-এ আছে, পরিভাষিক অর্থে- কোনো কিছুর বিনিময়ে কাউকে উপকার লাভের জন্য বস্তুর মালিক বানিয়ে দেয়া। আভিধানিক অর্থে তা শব্দের বিশেষ্য আর তা হলো শ্রমিক ভাড়া করা। (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৩০৭৫-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩০৭৫-[৬]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ وَالْمَرْأَةَ بِطَاعَةِ اللَّهِ سِتِّينَ سَنَةً ثُمَّ يَحْضُرُهُمَا الْمَوْتُ فَيُضَارَّانِ فِي الْوَصِيَّةِ فَتَجِبُ لَهُمَا النَّارُ» ثُمَّ قَرَأَ أَبُو هُرَيْرَةَ (مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصَى بِهَا أَوْ دَيْنٍ غير مضار) إِلَى قَوْله (وَذَلِكَ الْفَوْز الْعَظِيم) رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো পুরুষ বা নারী ষাট বছর যাবৎ আল্লাহর 'ইবাদাত করে, অতঃপর তাদের নিকট যখন মৃত্যু এসে পৌঁছে, আর তখন তারা ওয়াসিয়্যাত দ্বারা ওয়ারিসের ক্ষতি করে, যাতে তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। অতঃপর আবূ হুরায়রাহ্ (রাঃ) এ আয়াত পাঠ করলেন : مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُوْصِىْ بِهَا أَوْ دَيْنٍ “ওয়াসিয়্যাতের পর যা ওয়াসিয়্যাত করা হয় এবং ঋণ পরিশোধের পর যদি ওয়াসিয়্যাতকারী ক্ষতি না করে- এটাই বড় সাফল্য” আল্লাহ তা'আলার এ বাণী পর্যন্ত।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৮৬৮, তিরমিযী ২১১৭, ইবনু মাজাহ ২৭০৪, আহমাদ ২/৭৭২৮।
