১৩/২. অধ্যায়ঃ
বিয়ের ওয়ালি (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৩৯-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৩৯-[১৪]
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ وَأَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي التَّوْرَاةِ مَكْتُوبٌ: مَنْ بَلَغَتِ ابْنَتُهُ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَلَمْ يُزَوِّجْهَا فَأَصَابَتْ إِثْمًا فَإِثْمُ ذَلِكَ عَلَيْهِ «. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي» شُعَبِ الْإِيمَانِ
'উমর ইবনুল খাত্ত্বাব ও আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : (মূসা (আঃ)-এর ওপর অবতীর্ণ) তাওরাত কিতাবে লেখা আছে যে, যখন কারো কন্যা সন্তান বারো বছর বয়সে পৌঁছে, আর সে যদি তার বিয়ে না দেয়, আর তার দ্বারা যদি কোনো পাপকর্ম হয়, তবে ঐ পাপকর্ম পিতার ওপর বর্তাবে। (উপরোক্ত হাদীস দু'টি [৩১৩৮-৩১৩৯] বায়হাক্বী-এর শু‘আবুল ঈমানে বর্ণনা করেন)
[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৮৩০৩। কারণ এর সনদে আবূ বাকর বিন আবী মারইয়াম একজন দুর্বল রাবী।
