১৩/৩. অধ্যায়ঃ

বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৪০-[১]

عَن الرّبيع بنت معوذ بن عَفْرَاءَ قَالَتْ: جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كمجلسك مني فَجعلت جويرات لَنَا يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِذْ قَالَتْ إِحْدَاهُنَّ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ: «دَعِي هَذِهِ وَقُولِي بِالَّذِي كُنْتِ تَقُولِينَ» . رَوَاهُ الْبُخَارِيُّ

রুবায়্যি' বিনতু মু'আব্বিয (রাঃ) হতে বর্ণিতঃ

যেদিন আমাকে প্রথম স্বামীর ঘরে দেয়া হলো সেদিন নবী (ﷺ) আমার ঘরে এসে বিছানায় বসলেন, যেমনভাবে তুমি (বর্ণনাকারী রাবী খালিদ ইবনু যাওয়ান) আমার নিকটে বসে আছ। এ সময় বালিকাগণ দফ (একমুখো ঢোল) বাজিয়ে বার যুদ্ধে শাহীদ আমার পিতৃ-পুরুষের শোকগাঁথা গাইতে লাগল। তন্মধ্যে (বালিকাগণের) একজন গেয়ে উঠল, “আমাদের মাঝে এমন একজন নবী আছেন, যিনি আগামীদিনের (ভবিষ্যতের) খবর রাখেন”। এটা শুনে তিনি (ﷺ) বললেন, এগুলো বলো না, বরং যা পূর্ব থেকে বলে আসছিলে তাই বল।

[১] সহীহ : বুখারী ৫১৪৭, আবূ দাঊদ ৪৯২২, তিরমিযী ১০৯০।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন