১৩/১১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৮৩-[১০] - ত্বলাক্বে নিয়তের গুরুত্ব

খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

ত্বলাক্বে নিয়ত কেন গুরুত্বপূর্ণ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩২৮৩-[১০]

وَعَنْ رُكَانَةَ بْنِ عَبْدِ يَزِيدَ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ سُهَيْمَةَ الْبَتَّةَ فَأَخْبَرَ بِذَلِكَ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسلم وَقَالَ: وَالله مَا أردتُ إِلَّا وَاحِدَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا أَرَدْتَ إِلَّا وَاحِدَةً؟» فَقَالَ ركانةُ: واللَّهِ مَا أردتُ إِلَّا وَاحِدَة فَرَدَّهَا إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَلَّقَهَا الثَّانِيَةَ فِي زَمَانِ عُمَرَ وَالثَّالِثَةَ فِي زَمَانِ عُثْمَانَ.رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ إِلَّا أَنَّهُمْ لَمْ يَذْكُرُوا الثانيةَ وَالثَّالِثَة

রুকানাহ্ ইবনু ‘আব্দ ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি স্বীয় স্ত্রী সুহায়মাহ্-কে নিশ্চিত তালাক দিলেন। অতঃপর তিনি নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি অবহিত করে বললেন, আল্লাহর কসম! আমি এক তালাকের নিয়ত করেছি, অন্য কিছু নয়। এটা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর কসম! তুমি কি এক তালাক ব্যতীত অন্য কিছু নিয়ত করনি? আমি বললাম, আল্লাহর কসম! এক তালাক ব্যতীত অন্য কিছু নিয়ত করিনি। এতে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীকে ফিরিয়ে নেয়ার নির্দেশ করলেন। বর্ণনাকারী বলেন, রুকানাহ্ তাঁর স্ত্রীকে উমর (রাঃ)-এর যুগে দ্বিতীয় এবং উসমান (রাঃ)-এর যুগে তৃতীয় তালাক দেন। (আবূ দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী; কিন্তু নিশ্চয় তাঁরা দ্বিতীয় ও তৃতীয় তালাকের উল্লেখ করেননি)

[১] হাসান : আবূ দাঊদ ২২০৬, তিরমিযী ১১৭৭, ইবনু মাজাহ ২০৫১, দারিমী ২২৭৭।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩২৮৩-[১০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রুকানাহ (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি স্ত্রী সুহায়মাহকে নিশ্চিত ত্বলাক্ব দেন। পরে নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তিনি এক ত্বলাক্ব ছাড়া অন্য কিছু নিয়ত করেননি। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করেন, সত্যিই কি এক ত্বলাক্ব ছাড়া অন্য কিছু উদ্দেশ্য ছিল না? তিনি আবারও কসম করে একই কথা বলেন। এরপর নবী صلى الله عليه وسلم তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এই বর্ণনা ত্বলাক্বে নিয়তের গুরুত্ব বুঝায়, বিশেষ করে যখন কথাটি এমন হয় যা একাধিক অর্থ নিতে পারে। তবে হাদিসটি নিজের ইচ্ছামতো ত্বলাক্ব নিয়ে খেলার অনুমতি দেয় না; বরং সত্য কথা, নিয়ত এবং সততার গুরুত্ব দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অস্পষ্ট ত্বলাক্বের ক্ষেত্রে নিয়ত গুরুত্বপূর্ণ হতে পারে।
  • দাম্পত্য বিষয়ে সত্য কথা বলা জরুরি।
  • নবী صلى الله عليه وسلم সিদ্ধান্তের আগে ব্যক্তির বক্তব্য যাচাই করেছেন।
  • ত্বলাক্বের শব্দ হালকা করে ব্যবহার করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন