১৩/১১. অধ্যায়ঃ
খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩২৮৬-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩২৮৬-[১৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ طَلَاقٍ جَائِزٌ إِلَّا طَلَاقَ الْمَعْتُوهِ وَالْمَغْلُوبِ عَلَى عَقْلِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَعَطَاءُ بْنُ عجلانَ الرَّاوي ضعيفٌ ذاهبُ الحَدِيث
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নির্বোধ ব্যক্তির ত্বলাক্ব ব্যতীত সর্বপ্রকার ত্বলাক্ব গৃহীত হয়ে থাকে।
[১] য‘ঈফ : তিরমিযী ১১৯১, ইরওয়া ২০৪২, য‘ঈফ আল জামি‘ ৪২৪০। কারণ এর সনদে ‘আত্বা বিন ‘আজলান একজন মাতরূক রাবী।
