১৩/১৪. অধ্যায়ঃ
লিয়ান - তৃতীয় অনুচ্ছেদ
(আরবি) শব্দটি (আরবি) এবং (আরবি) এর ওযনে এসেছে, এর অর্থ ‘মুহর’;(আরবি) বর্ণে যের যোগে পাঠ সবচেয়ে বেশী স্পষ্ট এবং বেশী ব্যবহৃত হয়। একে ‘মুহর’ বা ‘মুহরানা' বলা হয় এজন্য যে, এর মাধ্যমে পুরুষের নারীর দিকে উদ্গত হওয়ার সত্যতা ও অধিকার প্রকাশ করা হয়।
মিশকাতুল মাসাবিহ : ৩৩২১-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩২১-[১৮]
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَرْبَعٌ مِنَ النِّسَاءِ لَا مُلَاعَنَةَ بَيْنَهُنَّ: النَّصْرَانِيَّةُ تَحْتَ الْمُسْلِمِ وَالْيَهُودِيَّةُ تَحْتَ الْمُسْلِمِ وَالْحُرَّةُ تَحْتَ الْمَمْلُوكِ وَالْمَمْلُوكَةُ تَحْتَ الْحُرِّ . رَوَاهُ ابْنُ مَاجَه
উক্ত রাবী (‘আমর ইবনু শু'আয়ব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : চার শ্রেণীর রমণীর সাথে স্বামীর লি'আন গৃহীত হয় না- ১. মুসলিম পুরুষের নাসারা (খ্রিষ্টান) স্ত্রী, ২. মুসলিম পুরুষের ইয়াহুদী স্ত্রী, ৩. গোলাম স্বামীর স্বাধীনা স্ত্রী এবং ৪. স্বাধীনা পুরুষের বাঁদী স্ত্রী।
[১] খুবই দুর্বল : ইবনু মাজাহ ২০৭১, য‘ঈফাহ্ ৪১২৭। কারণ এর সানদে ‘উসমান বিন ‘আত্বা আল খুরাসানী একজন দুর্বল রাবী।
