১৩/১৫. অধ্যায়ঃ
ইদ্দত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৩০-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৩০-[৭]
وَعَنْ أُمِّ حَبِيبَةَ وَزَيْنَبَ بِنْتِ جحش عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أَنْ تُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
উম্মু হাবীবাহ্ ও যায়নাব বিনতু জাশ (রাঃ) হতে বর্ণিতঃ
তারা উভয়ে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে মুমিনাহ্ আল্লাহ ও আখিরাত দিবসের ওপর ঈমান আনে, তার পক্ষে কোনো মৃতের জন্য তিন দিনের অধিক শোক প্রকাশ করা বৈধ নয়। অবশ্য কোনো রমণীর স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিনের জন্য শোক প্রকাশ করবে।
[১] সহীহ : বুখারী ৫৩৩৪-৩৫, মুসলিম ১৪৮৬, আবূ দাঊদ ২২৯৯, নাসায়ী ৩৫২৭, আহমাদ ২৬৭৫৪, সহীহ আত্ তারগীব ৩৫৩৭।
