১৩/১৫. অধ্যায়ঃ
ইদ্দত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৩১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৩১-[৮]
وَعَن أُمِّ عطيَّةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُحِدُّ امْرَأَةٌ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا وَلَا تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا إِلَّا ثَوْبَ عَصْبٍ وَلَا تكتحِلُ وَلَا تَمَسُّ طِيبًا إِلَّا إِذَا طَهُرَتْ نُبْذَةً مِنْ قُسْطٍ أَوْ أَظْفَارٍ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَزَادَ أَبُو دَاوُدَ: «وَلَا تختضب»
উম্মু ‘আত্বিয়্যাহ্ (নুসায়বাহ্) (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : কোনো রমণী যেন মৃতের জন্য তিনদিনের অধিক শোক পালন না করে, অবশ্য স্বামীর মৃত্যুতে ৪ মাস ১০ দিন ব্যতীত। এছাড়া সে যেন রং করা সুতার কাপড় ছাড়া কোনো রঙিন কাপড় না পরে, সুরমা না লাগায় ও সুগন্ধি ব্যবহার না করে।অবশ্য ঋতুস্রাব হতে পাক হওয়ার সময় (শরীরের দুর্গন্ধ দূরীকরণে) 'কুত্ব' ও ‘আফ্ফার’ জাতীয় কাঠের সুগন্ধি ব্যবহার করতে পারে। দাঊদ-এর বর্ণনায় আছে, মেহেদিও না লাগায়।
[১] সহীহ : বুখারী ৫৩৪২, মুসলিম ৯৩৮, আবূ দাঊদ ২৩০২, নাসায়ী ৩৫৩৪, ইবনু মাজাহ ২০৮৭, ইরওয়া ২০১৪, সহীহ আল জামি‘ ৭৬৪৯।
