১৩/১৫. অধ্যায়ঃ
ইদ্দত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৩৪-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৩৪-[১১]
وَعَنْهَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُتوَفّى عَنْهَا زوجُها لَا تَلبسُ المُعَصفَرَ مِنَ الثِّيَابِ وَلَا الْمُمَشَّقَةَ وَلَا الْحُلِيَّ وَلَا تَخْتَضِبُ وَلَا تَكْتَحِلُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ
উক্ত রাবী (উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে রমণীর স্বামী মারা গেছে, সে (‘ইদ্দাতকালে লাল বা) হলুদ রংয়ের কাপড় এবং গেরুয়া রঙের কাপড় পরবে না, অলঙ্কার পরবে না, চুলে বা হাতে মেহেদী লাগাবে না এবং চোখে সুরমা লাগাবে না।
[১] সহীহ : আবূ দাঊদ ২৩০৪, নাসায়ী ৩৫৩৫, আহমাদ ২৬৫৮১, সহীহ আল জামি‘ ৬৬৭৭।
