১৩/১৫. অধ্যায়ঃ
ইদ্দত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৩৫-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৩৫-[১২]
عَن سُليمانَ بنِ يَسارٍ: أَنَّ الْأَحْوَصَ هَلَكَ بِالشَّامِ حِينَ دَخَلَتِ امْرَأَتُهُ فِي الدَّمِ مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ وَقَدْ كَانَ طَلَّقَهَا فَكَتَبَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ إِلَى زَيْدِ بْنِ ثَابِتٍ يَسْأَلُهُ عَنْ ذَلِكَ فَكَتَبَ إِلَيْهِ زِيدٌ: إِنَّهَا إِذَا دَخَلَتْ فِي الدَّمِ مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ فَقَدْ بَرِئَتْ مِنْهُ وَبَرِئَ مِنْهَا لَا يرِثُها وَلَا ترِثُه. رَوَاهُ مَالك
সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
আয়াস (রহঃ) যখন শামে (সিরিয়ায়) মৃত্যুবরণ করেন, তখন তার ত্বলাক্বপ্রাপ্তা স্ত্রীর (‘ইদ্দাত পালনকালে) তৃতীয় ঋতুস্রাব শুরু হয়। এতদসম্পর্কে মাস্আলাহ্ জানার জন্য মু'আবিয়াহ্ ইবনু আবূ সুইয়ান (রাঃ) যায়দ ইবনু সাবিত আল আনসারী (রাঃ)-এর নিকট পত্র লেখেন। যায়দ ইবনু সাবিত (রাঃ) মু'আবিয়াকে পত্রযোগে জানালেন যে, (ত্বলাক্বপ্রাপ্তা) স্ত্রীর যখন তৃতীয় ঋতুস্রাব শুরু হয়েছে, তখনই সে স্বামী হতে সম্পূর্ণরূপে পৃথক হয়ে গেল এবং স্বামীও তার হতে উত্তরাধিকার পাবে না, সেও স্বামীর উত্তরাধিকার হবে না।
[১] সহীহ : মালিক ১২৫৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫৩৮৫, মুসনাদুশ্ শাফি‘ঈ ১৯৪।
