১৩/১৫. অধ্যায়ঃ
ইদ্দত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩২৭-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩২৭-[৪]
وَعَن جابرٍ قَالَ: طُلِّقَتْ خَالَتِي ثَلَاثًا فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ فَأَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّهُ عَسَى أَنْ تَصَّدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفا» . رَوَاهُ مُسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমার খালাকে তিন ত্বলাক্ব দেয়া হয়েছে। এমতাবস্থায় একদিন তিনি স্বীয় বাগানের খেজুর পাড়তে চাইলে জনৈক ব্যক্তি তাকে ঘরের বাইরে যেতে নিষেধ করলেন। এতদসম্পর্কে তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে জানালেন। তিনি (ﷺ) বলেন, হ্যাঁ, তুমি বের হয়ে তোমার বাগানের খেজুর পাড়তে পার। কেননা তুমি তো তোমার খেজুরের বিনিময়ে সদাক্বাহ্ করবে বা অন্য কোনো সৎকাজ করবে।
[১] সহীহ : মুসলিম ১৪৮৩, আবূ দাঊদ ২২৯৭, নাসায়ী ৩৫৫০, ইবনু মাজাহ ২০৩৪, দারিমী ২৩৩৪, ইরওয়া ২১৩৪।
