১৩/১৬. অধ্যায়ঃ
জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৩৮-[২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৩৮-[২]
عَن أبي سعيدٍ الخدريِّ رَفْعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي سَبَايَا أَوْطَاسٍ: «لَا تُوطَأُ حَامِلٌ حَتَّى تَضَعَ وَلَا غَيْرُ ذَاتِ حَمْلٍ حَتَّى تَحِيضَ حَيْضَةً» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ
আবূ সা'ঈদ আল খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর উদ্ধৃতিতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেন : আওত্বাস যুদ্ধেলব্ধ বন্দীনীদের ব্যাপারে ঘোষণা করেন, গর্ভবতীর সাথে সন্তান প্রসব না পর্যন্ত এবং ঋতুবতীর সাথে ঋতুস্রাব শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন সহবাস না করে।
[১] সহীহ : আবূ দাঊদ ২১৫৭, আহমাদ ১১২২৮, দারিমী ২৩৪১, ইরওয়া ১৮৭, সহীহ আল জামি‘ ৭৪৭৯।
