১৩/১৭. অধ্যায়ঃ
স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৫৪-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৫৪-[১৩]
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ: أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ لِي مَالًا وَإِنَّ وَالِدِي يَحْتَاجُ إِلَى مَالِي قَالَ: «أَنْتَ وَمَالُكَ لِوَالِدِكَ إِنَّ أَوْلَادَكُمْ مِنْ أَطْيَبِ كَسْبِكُمْ كُلُوا مِنْ كَسْبِ أَوْلَادِكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ ماجة
আব্দুল্লাহ ইবনু 'আমর (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী -এর নিকট এসে বলল, আমার নিকট ধন-সম্পদ আছে এবং আমার পিতা দারিদ্র্যতার দরুন আমার ধন-সম্পদের মুখাপেক্ষী। অতঃপর তিনি (ﷺ) বললেন, তুমি এবং তোমার ধন- সম্পদ তোমার পিতার। তোমাদের সন্তান-সন্ততিগণ তোমাদের উত্তম রি। সুতরাং তোমরা সন্তানের উপার্জন খাও।
[১] হাসান : আবূ দাঊদ ৩৫৩০, ইবনু মাজাহ ২২৯২, আহমাদ ৬৬৭৮, সহীহ আল জামি‘ ১৪৮৭।
