১৪/১. অধ্যায়ঃ
অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৯২-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৯২-[৫]
وَعَنْ جَابِرٍ: أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَبَلَغَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ يَشْتَرِيهِ مني؟» فَاشْتَرَاهُ نعيم بن النَّحَّامِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ. مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ الْعَدَوِيُّ بثمانمائة دِرْهَم فجَاء بِهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَفَعَهَا إِلَيْهِ ثُمَّ قَالَ: «ابْدَأْ بِنَفْسِكَ فَتَصَدَّقْ عَلَيْهَا فَإِنْ فَضَلَ شَيْءٌ فَلِأَهْلِكَ فَإِنْ فَضَلَ عَنْ أَهْلِكَ شَيْءٌ فَلِذِي قَرَابَتِكَ فَإِنْ فَضَلَ عَنْ ذِي قَرَابَتِكَ شَيْءٌ فَهَكَذَا وَهَكَذَا» يَقُولُ: فَبين يَديك وَعَن يَمِينك وَعَن شمالك
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক আনসারী সহাবী তার একটি গোলামকে ‘মুদাব্বার' (মৃত্যুর পরে মুক্ত) করলেন। অথচ তার (একটি গোলাম ছাড়া) আর কোনো অর্থ-সম্পদ ছিল না। এমতাবস্থায় নবী (ﷺ) এর নিকট সংবাদ পৌঁছলে তিনি বললেন, কে আমার নিকট হতে এ গোলামটি ক্রয় করবে? তখন নু'আয়ম ইবনুন্ নাহ্হাম (রাঃ)। আটশত দিরহামের বিনিময়ে তাকে ক্রয় করলেন।আর মুসলিম-এর রিওয়ায়াতে আছে, নু‘আয়ম ইবনু ‘আব্দুল্লাহ আল ‘আদাবী আটশত দিরহামের বিনিময়ে তাকে ক্রয় করলেন। আর আটশত দিরহাম নবী (ﷺ) কে দিলে তিনি বললেন, এগুলো তুমি প্রথমে স্বীয় প্রয়োজন পূরণ করবে। যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তোমার পরিবার-পরিজনের জন্য খরচ কর। তারপরও যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তোমার আত্মীয়-স্বজনের জন্য খরচ কর। এরপরও যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তা এরূপে এরূপে খরচ কর, অর্থাৎ তোমার সামনে, ডানে ও বামে (আশেপাশের দরিদ্র লোকেদের জন্য) খরচ কর।
[১] সহীহ : বুখারী ৬৭১৬, মুসলিম ৯৯৭, আবূ দাঊদ ৩৯৫৭, নাসায়ী ২৫৪৬।
