১৪/১. অধ্যায়ঃ
অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৯০-[৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৯০-[৩]
وَعَن عمرَان بن حُصَيْن: أَنَّ رَجُلًا أَعْتَقَ سِتَّةَ مَمْلُوكِينَ لَهُ عِنْدَ مَوْتِهِ لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُمْ فَدَعَا بهم رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَزَّأَهُمْ أَثْلَاثًا ثُمَّ أَقْرَعَ بَيْنَهُمْ فَأَعْتَقَ اثْنَيْنِ وَأَرَقَّ أَرْبَعَةً وَقَالَ لَهُ قَوْلًا شَدِيدًا. رَوَاهُ مُسْلِمٌ وَرَوَاهُ النَّسَائِيُّ عَنْهُ وَذَكَرَ: «لَقَدْ هَمَمْتُ أَنْ لَا أُصَلِّيَ عَلَيْهِ» بَدَلَ: وَقَالَ لَهُ قَوْلًا شَدِيدًا وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: قَالَ: «لَوْ شَهِدْتُهُ قَبْلَ أَنْ يُدْفَنَ لَمْ يُدْفَنْ فِي مَقَابِر الْمُسلمين»
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি প্রাণ-ওষ্ঠাগত অবস্থায় তার ছয়টি গোলামকে মুক্ত করে দেয়। অথচ এ ছাড়া তার অন্য কোনো সহায়-সম্পদ ছিল না। এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) সে গোলামদেরকে ডেকে পাঠালেন এবং তিন ভাগে বিভক্ত করলেন। অতঃপর লটারীর মাধ্যমে তাদের দু'জনকে মুক্ত করে দিলেন এবং চারজনকে গোলামরূপেই রেখে দিলেন। পরে তিনি (ﷺ) মুক্তিদানকারী ব্যক্তিকে কঠোর বাক্য বললেন। আর ইমাম নাসায়ী (রহঃ) উক্ত বর্ণনাকারী হতে বর্ণনা করেন যে, “কঠোর বাক্য” বলার স্থানে “আমার ইচ্ছা হয়েছিল যে, আমি তার জানাযার সালাত আদায় করব না” উল্লেখ করেছেন। আর আবূ দাউদ-এর রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : “আমি যদি তার দাফন করার পূর্বে সেখানে থাকতাম, তাহলে তাকে মুসলিমদের ক্বস্থানে দাফনকার্য করা হতো না।
[১] সহীহ : মুসলিম ১৬৬৮, নাসায়ী ১৯৫৮, আবূ দাঊদ ৩৯৫৮, তিরমিযী ১৩৬৪, আহমাদ ১৯৮২৬, ইবনু মাজাহ ২৩৪৫, ইরওয়া ১৬৫৪।
