১৫/১. অধ্যায়ঃ
মানত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৪০-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৪০-[১৫]
وَعَن جَابر بن عبد الله: أَنَّ رَجُلًا قَامَ يَوْمَ الْفَتْحِ فَقَالَ: يَا رَسُول الله لِلَّهِ عَزَّ وَجَلَّ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكَ مَكَّةَ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ رَكْعَتَيْنِ قَالَ: «صلى الله عَلَيْهِ وَسلم هَهُنَا» ثمَّ عَاد فَقَالَ: «صل هَهُنَا» ثُمَّ أَعَادَ عَلَيْهِ فَقَالَ: «شَأْنَكَ إِذًا» . رَوَاهُ أَبُو دَاوُد والدارمي
জাবির ইবনু 'আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি মাক্কাহ্ বিজয়ের দিন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি মহান আল্লাহ তা'আলার নিকট এই মানৎ করেছি যে, আল্লাহ তা'আলা যদি আপনাকে মাক্কাহ্ বিজয় দান করেন, তাহলে আমি বায়তুল মাক্বদিসে দু' রাক'আত সালাত আদায় করব। তিনি (ﷺ) বললেন, এখানে (মসজিদুল হারামে) সালাত আদায় করে নাও। লোকটি পুনরায় আবেদন করল। এবারও বললেন, এ জায়গায় সালাত আদায় করে নাও। লোকটি তৃতীয়বারও সে কথার পুনরাবৃত্তি করল। এমতাবস্থায় তিনি (ﷺ) বললেন, তোমার মনোষ্কামনা পূরণ কর।
[১] সহীহ : আবূ দাঊদ ৩৩০৫, দারিমী ২৩৩৯, আহমাদ ১৪৯১৯, ইরওয়া ৯৭২।
