১৫/১. অধ্যায়ঃ
মানত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৩৯-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৩৯-[১৪]
وَعَن أبي لبَابَة: أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَهْجُرَ دَارَ قَوْمِي الَّتِي أَصَبْتُ فِيهَا الذَّنْبَ وَأَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي كُلِّهِ صَدَقَةً قَالَ: «يُجْزِئُ عَنْكَ الثُّلُثُ» . رَوَاهُ رزين
আবূ লুবাবাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) কে বললেন, আমার পূর্ণাঙ্গ তাওবাহ্ এটাই হবে যে, আমি আমার বংশীয় আবাসস্থল পরিত্যাগ করব, যে ঘরে আমি এ পাপকার্যে লিপ্ত হয়েছি এবং আমি আমার সমস্ত ধন-সম্পদ সদাক্বাস্বরূপ প্রদান করব। তিনি (ﷺ) বললেন, তোমার জন্য এক- তৃতীয়াংশই যথেষ্ট।
[১] হাসান : আবূ দাঊদ ৩৩১৯; রযীন-এ পাওয়া যায়নি।
