১৫/১. অধ্যায়ঃ
মানত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৪১-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৪১-[১৬]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ أُخْتَ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ نَذَرَتْ أَنْ تَحُجَّ مَاشِيَة وَأَنَّهَا لَا تطِيق ذَلِكَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ مَشْيِ أُخْتِكَ فَلْتَرْكَبْ وَلْتُهْدِ بَدَنَةً» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: فَأَمَرَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَرْكَبَ وَتُهْدِيَ هَدْيًا وَفِي رِوَايَةٍ لَهُ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَا يَصْنَعُ بِشَقَاءِ أُخْتِكَ شَيْئًا فَلْتَرْكَبْ ولتحج وتكفر يَمِينهَا»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ)-এর বোন মানৎ করল যে, সে পদব্রজে হজ্জে যাবে অথচ তার সে শক্তি-সামর্থ্য নেই। তখন নবী (ﷺ) বললেন, তোমার বোনের পায়ে হাঁটার প্রতি আল্লাহ তা'আলা মুখাপেক্ষী নন। সুতরাং সে যেন সওয়ারীতে আরোহণ করে যায় এবং (কাফ্ফারাহ্ স্বরূপ) একটি উট যাবাহ করে। আবূ দাউদ-এর অপর এক বর্ণনায় আছে, নবী (ﷺ) সে মহিলাকে আরোহণ করে যাওয়ার পরে একটি কুরবানী করার নির্দেশ করেছিলেন। আবূ দাউদ-এর আরেকটি বর্ণনায় আছে, নবী (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা তোমার বোনের এ কষ্টের দরুন কোনো সাওয়াব দেবেন না। সুতরাং সে যেন আরোহণ করে হজ্জে যায় এবং মানতের কাফ্ফারাহ্ আদায় করে।
[১] সহীহ : আবূ দাঊদ ২২৯৭, ৩২৯২, ৩২৯৫, দারিমী ২৩৩৫।
