১৫/১. অধ্যায়ঃ
মানত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৪২-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৪২-[১৭]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ أَنَّ عُقْبَةَ بن عَامر سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أُخْتٍ لَهُ نَذَرَتْ أَنْ تَحُجَّ حَافِيَةً غَيْرَ مُخْتَمِرَةٍ فَقَالَ: «مُرُوهَا فَلْتَخْتَمِرْ وَلْتَرْكَبْ وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي
‘আব্দুল্লাহ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ) (হাজ্জের সফরকালীন) নবী (ﷺ) কে জিজ্ঞেস করলেন, তাঁর বোন এই মানৎ করেছে যে, সে খালি পায়ে এবং অনাবৃত মাথায় হজ্জ করবে। তখন তিনি (ﷺ) বললেন, তাকে বল, সে যেন মাথা ঢেকে নেয় এবং সওয়ার হয়ে হাজ্জ আদায় করে, অতঃপর তিনটি সাওম পালন করে।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩২৯৩, তিরমিযী ১৫৪৪, ইবনু মাজাহ ২১৩৪, দারিমী ২৩৩৪। কারণ এর সনদে ‘উবায়দুল্লাহ বিন যুহার একজন দুর্বল রাবী।
