১৬/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৪৭৮-[৩৩] - গোলযোগে নিহত ও ভুল হত্যার দিয়াত
কিসাস (প্রতিশোধ) - দ্বিতীয় অনুচ্ছেদ
গোলযোগে মৃত্যু, ভুল হত্যা ও ক্বিসাসের বিধান
মিশকাতুল মাসাবীহ : ৩৪৭৮-[৩৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৪৭৮-[৩৩]
وَعَن طَاوُوس عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قُتِلَ فِي عِمِّيَّةٍ فِي رَمْيٍ يَكُونُ بَيْنَهُمْ بِالْحِجَارَةِ أَوْ جَلْدٍ بِالسِّيَاطِ أَوْ ضَرْبٍ بِعَصًا فَهُوَ خَطَأٌ عقله الْخَطَأِ وَمَنْ قَتَلَ عَمْدًا فَهُوَ قَوَدٌ وَمَنْ حَالَ دُونَهُ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَغَضَبُهُ لَا يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلَا عَدْلٌ». رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
ত্বাউস (রহঃ) সূত্রে ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি গোলযোগের মধ্যে নিহত হয়। যেমন- পাথর মারামারি অথবা চাবুক ছোঁড়াছুঁড়ি বা লাঠালাঠি দ্বারা গোলমাল হয়েছে’ এমতাবস্থায় তাকে অনিচ্ছাকৃত হত্যা বলে ধরা হবে। আর এর দিয়াত (রক্তপণ)-ও ভুলবশত হত্যার দিয়াতের মধ্যেই শামিল হবে। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তখন ঐ হত্যাকারী কিসাসের আওতায় এসে যাবে। আর যে ব্যক্তি কিসাস গ্রহণ করার মাঝে বাধা দেয়, তার ওপর আল্লাহর অভিসম্পাত ও গজব রয়েছে। তার ফার ও নাফ্ল কোনো 'ইবাদাতই গৃহীত হবে না।
[১] সহীহ : নাসায়ী ৪৭৯০, ইবনু মাজাহ ২৬৩৫, আবূ দাঊদ ৪৫৩৯।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৪৭৮-[৩৩]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, গোলযোগের মধ্যে কেউ নিহত হলে—যেমন পাথর ছোড়াছুঁড়ি, চাবুক মারা বা লাঠির আঘাতে বিশৃঙ্খলা তৈরি হলে—এমন মৃত্যু ভুলবশত হত্যা হিসেবে ধরা হবে এবং এর দিয়াতও ভুল হত্যার দিয়াতের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, সে ক্বিসাসের আওতায় আসবে। এরপর আরও কঠিন সতর্কতা এসেছে: যে ব্যক্তি ক্বিসাস গ্রহণে বাধা দেয়, তার ওপর আল্লাহর লানত ও গজব, এবং তার ফরজ ও নফল ইবাদত গ্রহণ না হওয়ার কথা বলা হয়েছে। এই হাদিস গোলযোগে মৃত্যু, ভুল হত্যা, ইচ্ছাকৃত হত্যা এবং ক্বিসাস বাধাগ্রস্ত করার ভয়াবহতা—সবগুলো বিষয় পরিষ্কার করে। এতে বোঝা যায়, হত্যার ধরন আলাদা হলে বিধানও আলাদা হয়, কিন্তু ন্যায়বিচার রোধ করা গুরুতর অপরাধ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোলযোগে অনির্দিষ্ট আঘাতে মৃত্যু ভুল হত্যার অন্তর্ভুক্ত হতে পারে।
- ইচ্ছাকৃত হত্যার জন্য ক্বিসাসের বিধান এসেছে।
- ক্বিসাসের ন্যায়বিচার বাধাগ্রস্ত করা কঠিনভাবে নিষিদ্ধ।
- হত্যার ধরন বুঝে বিচার করা দরকার।
