১৬/২. অধ্যায়ঃ
যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫১০-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫১০-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعَجْمَاءُ جَرْحُهَا جُبَارٌ وَالْمَعْدِنُ جُبَارٌ وَالْبِئْرُ جُبَارٌ»
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : পশু-প্রাণীর আঘাতের কোনো ক্ষতিপূরণ নেই। খনিতে ক্ষতিপূরণ নেই এবং কূপে (পড়ে গিয়ে মারা গেলেও) কোনো ক্ষতিপূরণ নেই।
[১] সহীহ : বুখারী ৬৯১২, মুসলিম ১৭১০, আবূ দাঊদ ৪৫৯৩, নাসায়ী ২৪৯৫, তিরমিযী ৬৪২, ইবনু মাজাহ ২৬৭৩, আহমাদ ৭২৫৪, দারিমী ২৪২২, ইরওয়া ৮১২, সহীহ আল জামি‘ ৪১২৪।
