১৭/৭. অধ্যায়ঃ
দণ্ডবিধি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৮৬-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৮৬-[৩২]
وَعَنْهُ أَنَّهُ قَالَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَلَا حَدَّ عَلَيْهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ أَنَّهُ قَالَ: وَهَذَا أَصَحُّ مِنَ الْحَدِيثِ الْأَوَّلِ وَهُوَ: «مَنْ أَتَى بَهِيمَةً فَاقْتُلُوهُ» وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعلم
উক্ত রাবী (ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি কোনো জন্তু-জানোয়ারের সাথে যিনা করে, তার ওপর (শার‘ঈ) কোনো দণ্ড নেই। ইমাম তিরমিযী (রহঃ) সুয্ইয়ান সাওরী (রহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, এ হাদীসটি পূর্বে বর্ণিত (যে জানোয়ারের সঙ্গে সঙ্গম করে তাকে তোমরা হত্যা কর) হাদীস হতে অধিক সহীহ। এ হাদীসের উপর ‘উলামায়ে কিরামের ‘আমাল রয়েছে।
[১] হাসান : তিরমিযী ১৪৫৫, আবূ দাঊদ ৪৪৬৫।
