১৭/০. অধ্যায়ঃ

চোরের হাত কাটা প্রসঙ্গ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৯৮-[৯]

وَرُوِيَ فِي «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ صَفْوَانَ بْنَ أُمَيَّةَ قَدِمَ الْمَدِينَةَ فَنَامَ فِي الْمَسْجِدِ وَتَوَسَّدَ رِدَاءَهُ فَجَاءَ سَارِقٌ وَأَخَذَ رِدَاءَهُ فَأَخَذَهُ صَفْوَانُ فَجَاءَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ أَنْ تُقْطَعَ يَدُهُ فَقَالَ صَفْوَانُ: إِنِّي لَمْ أُرِدْ هَذَا هُوَ عَلَيْهِ صَدَقَةٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهَلا قبل أَن تَأتِينِي بِهِ»

আর ‘শারহুস্ সুন্নাহ্'তে বর্ণিত আছে যে, একদিন সয়ান ইবনু উমাইয়্যাহ্ (রাঃ ) মাদীনায় আসলেন, অতঃপর স্বীয় চাদরটি বালিশের ন্যায় মাথার নিচে রেখে মসজিদে ঘুমিয়ে পড়লেন। তখন এক চোর এসে চাদরটি তুলে নিতে উদ্যত হলে সয়ান (রাঃ) তাকে ধরে ফেললেন এবং নবী (ﷺ)-এর নিকট নিয়ে আসলেন। এমতাবস্থায় তিনি (ﷺ) তার হাত কাটার হুকুম দিলেন। কিন্তু সয়ান (রাঃ) বললেন : হে আল্লাহর রাসূল! আমি তাকে এ কারণে নিয়ে আসেনি যে, আপনি (চুরির দায়ে) তার হাত কেটে দেবেন। আমি মূলত চাদরটি তাকে সদাক্বাহ্ করে দিয়েছি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : তবে আমার নিকট আনার পূর্বেই তো তুমি তাকে সদাক্বাহ্ করে দিতে পারতে?

[১] হাসান : আবূ দাঊদ ৪৩৯৪, মালিক ১৬২৪, শারহুস্ সুন্নাহ্ ২৬০০।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন