১৭/০. অধ্যায়ঃ
চোরের হাত কাটা প্রসঙ্গ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬০৭-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬০৭-[১৮]
عَنْ عَائِشَةَ قَالَتْ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَارِقٍ فَقَطَعَهُ فَقَالُوا: مَا كُنَّا نَرَاكَ تَبْلُغُ بِهِ هَذَا قَالَ: «لَوْ كانتْ فاطمةُ لقطعتَها» . رَوَاهُ النَّسَائِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এক চোরকে আনা হলে তিনি (ﷺ) তার হাত কেটে দিলেন। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আমরা বুঝতে পারিনি যে, আপনি তার হাত কেটে দেবেন। অতঃপর তিনি (ﷺ) বললেন : যদি (আমার মেয়ে) ফাতিমাও হত, তবুও আমি তার হাত কেটে দিতাম।
[১] সহীহ : নাসায়ী ৪৯০০।
