১৭/০. অধ্যায়ঃ
চোরের হাত কাটা প্রসঙ্গ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬০৮-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬০৮-[১৯]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بِغُلَامٍ لَهُ فَقَالَ: اقْطَعْ يَدَهُ فَإِنَّهُ سرقَ مرآةَ لأمرأتي فَقَالَ عمَرُ رَضِي اللَّهُ عَنهُ: لَا قَطْعَ عَلَيْهِ وَهُوَ خَادِمُكُمْ أَخَذَ مَتَاعَكُمْ. رَوَاهُ مَالك
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি তার এক গোলামকে উমর (রাঃ)-এর নিকট নিয়ে এসে বলল, তার হাত কেটে দিন। কেননা সে আমার সহধর্মিণীর আয়না চুরি করেছে। তখন উমর (রাঃ) বললেন : তার হাত কাটা যাবে না। কারণ সে তোমাদের খাদিম, সে তোমাদের জিনিসই নিয়েছে।
[১] সহীহ : মালিক ১৬২৯, ইরওয়া ২৪১৯, দারাকুত্বনী ৩৪১২।
