১৭/২. অধ্যায়ঃ
মদ পানের দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬২২-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬২২-[৯]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: شَرِبَ رَجُلٌ فَسَكِرَ فَلُقِيَ يَمِيلُ فِي الْفَجِّ فَانْطُلِقَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا حَاذَى دَارَ الْعَبَّاسِ انْفَلَتَ فَدَخَلَ عَلَى الْعَبَّاسِ فَالْتَزَمَهُ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فضحكَ وَقَالَ: «أفعَلَها؟» وَلم يأمرْ فيهِ بشيءٍ. رَوَاهُ أَبُو دَاوُد
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি মদ্যপায়ী হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে রইল। তখন লোকেরা তাকে এমন অবস্থায় পেল যে, সে রাস্তায় মাতলামী করছে। অতঃপর লোকেরা তাকে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট ধরে আনতে লাগল। অতঃপর সে যখন ‘আব্বাস (রাঃ)-এর ঘরের সন্নিকটবর্তী হলো, তখন সে লোকেদের হাত থেকে ছুটে গিয়ে ‘আব্বাস (রাঃ)-এর ঘরে প্রবেশ করে তাঁকে জড়িয়ে ধরল। এমতাবস্থায় নবী (ﷺ) এর নিকট এতদসম্পর্কে বর্ণনা করা হলে তিনি (ﷺ) হেসে দিলেন এবং বললেন : সে কি এমন (অপরাধ) করেছে? অতঃপর তিনি (ﷺ) তার ব্যাপারে কোনো নির্দেশ দেননি। :
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৪৭৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭৫০৯।
