১৮/০. অধ্যায়ঃ
প্রশাসন ও বিচারকার্য - প্রথম অনুচ্ছেদ
الإمارةশব্দটির অর্থ আমিরের পদ গ্রহণ করা বা চিহ্ন ইত্যাদি।القضاءদ্বারা এখানে উদ্দেশ্য শার্’ঈ আদালত।
মিশকাতুল মাসাবিহ : ৩৬৬৭-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬৬৭-[৭]
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: كُنَّا إِذَا بَايَعْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ يَقُولُ لَنَا: «فِيمَا اسْتَطَعْتُمْ»
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বায়'আত করতাম মান্য করা ও আনুগত্যের উপর, তখন তিনি (ﷺ) আমাদেরকে বলতেন, যা তোমাদের সাধ্যের মধ্যে হয়।
[১] সহীহ : বুখারী ৭২০২, মুসলিম ১৮৬৭, নাসায়ী ৪১৮৮, তিরমিযী ১৫৯৩।
