১৮/০. অধ্যায়ঃ
প্রশাসন ও বিচারকার্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬৯৭-[৩৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬৯৭-[৩৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَمِيرِ عَشرَةٍ إِلا يُؤتى بِهِ يَوْمَ الْقِيَامَةِ مَغْلُولًا حَتَّى يُفَكَّ عَنْهُ الْعَدْلُ أَو يوبقه الْجور» . رَوَاهُ الدَّارمِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি দশজন লোকেরও আমীর (শাসক) নিযুক্ত হবে, কেয়ামতের দিনে তাকে এমন অবস্থায় উপস্থিত করা হবে যে, তার গলায় বেড়ি পড়ানো থাকবে। তার গলার বেড়ি থেকে তার ন্যায়-নীতি ও ইনসাফ তাকে মুক্ত করবে অথবা তার কৃত যুগ্ম ও নির্যাতন তাকে ধ্বংস করবে।
[১] সহীহ : আহমাদ ৯৫৭৩, দারিমী ২৫১৮, সহীহাহ্ ২৬২১, সহীহ আল জামি‘ ৫৬৯৫, সহীহ আত্ তারগীব ২১৯৮।
