১৮/১. অধ্যায়ঃ
জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭২২-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭২২-[১]
عَنْ أَبِي مُوسَى قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا بَعَثَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ فِي بَعْضِ أَمْرِهِ قَالَ: «بَشِّرُوا وَلَا تُنَفِّرُوا وَيَسِّرُوا وَلَا تُعَسِّرُوا»
আবূ মূসা আল আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখনই কোনো কাজে কোনো সাহাবীকে পাঠাতেন তখন বলতেন, তোমরা জনগণকে আশার বাণী শুনাবে। হতাশাব্যঞ্জক কথা বলে তাদের জন্য অবহেলা-ঘৃণা সৃষ্টি করবে না। তাদের সাথে সহজ-সরল বিধান নীতি ব্যবহার করবে, কঠোরতা অবলম্বন করবে না।
[১] সহীহ : বুখারী ৬১২৪, মুসলিম ১৭৩২, আবূ দাঊদ ৪৮৩৫, আহমাদ ১৯৬৯৯, সহীহাহ্ ৯৯২, সহীহ আল জামি‘ ৪৬৯১।
