১৮/১. অধ্যায়ঃ
জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭২৮-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭২৮-[৭]
عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: « (مَنْ وَلَّاهُ اللَّهُ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَبَ دُونَ حَاجَتِهِمْ وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمُ احْتَجَبَ اللَّهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ وَفَقْرِهِ» . فَجَعَلَ مُعَاوِيَةُ رَجُلًا عَلَى حَوَائِجِ النَّاسِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَفِي رِوَايَةٍ لَهُ وَلِأَحْمَدَ: «أَغْلَقَ اللَّهُ لَهُ أَبْوَابَ السَّمَاءِ دُونَ خَلَّتِهِ وَحَاجَّتِهِ وَمَسْكَنَتِهِ»
‘আম্র ইবনু মুর্রাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তিনি মু'আবিয়াহ্ (রাঃ) -কে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: আল্লাহ তা'আলা মুসলিমদের মধ্যে যে ব্যক্তিকে কোনো কাজের দায়িত্বে নিযুক্ত করেন, আর সে তাদের প্রয়োজন, চাহিদা ও অভাব-অভিযোগের প্রতি পরোয়া করে না (গাফিল থাকে); আল্লাহ তা'আলাও তার প্রয়োজন, চাহিদা ও অভাব-অভিযোগ (মিটানো) থেকে আড়ালে থাকেন।অতঃপর মু'আবিয়াহ্ (রাঃ) মানুষের প্রয়োজন ও অভাব-অভিযোগ শোনার জন্য একজন লোক নিয়োগ করেন।তিরমিযী'র অপর এক বর্ণনা ও আহমাদ-এর বর্ণনাতে আছে, আল্লাহ তা'আলা ঐ শ্রেণীর লোকের চাহিদা, প্রয়োজন ও অভাব মোচনের ব্যাপারে আকাশমণ্ডলীর সমস্ত দরজা বন্ধ করে দিবেন।
[১] সহীহ : তিরমিযী ১৩৩২, আবূ দাঊদ ২৯৪৮, আহমাদ ১৮১৯৬, সহীহ আত্ তারগীব ২২০৮।
