১/৭৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৬৬৪ - সাত শ্রেণির মানুষ ও আল্লাহর ছায়া

ন্যায়পরায়ণ শাসকের মাহাত্ম্য

আল্লাহ তা‘আলা বলেন,﴾ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَٱلۡإِحۡسَٰنِ ﴿ [النحل: ٩٠]অর্থাৎ “নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা ও সদাচরণের নির্দেশ দেন---।” (সূরা নাহ্‌ল ৯০ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾ وَأَقۡسِطُوٓاْۖ إِنَّ ٱللَّهَ يُحِبُّ ٱلۡمُقۡسِطِينَ﴿ [الحجرات: ٩]অর্থাৎ “সুবিচার কর। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন।” (সূরা হুজুরাত ৩৮১ আয়াত)

সাত ব্যক্তিকে আল্লাহর ছায়া দেওয়ার হাদিস: ন্যায়, ইবাদত ও তাকওয়া

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৬৬৪

وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، عن النَّبيِّ ﷺ، قَالَ: سَبْعَةٌ يُظِلُّهُمُ اللهُ في ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إلاَّ ظِلُّهُ: إمَامٌ عَادِلٌ، وَشَابٌّ نَشَأ في عِبَادَةِ الله - عز وجل -، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ بِالمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابّا في اللهِ اجْتَمَعَا عَلَيهِ وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأةٌ ذَاتُ مَنصَبٍ وَجَمَالٍ، فَقَالَ: إنِّي أخَافُ الله، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ، فَأخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ الله خَالِياً فَفَاضَتْ عَيْنَاهُ ». مُتَّفَقٌ عَلَيهِ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, ’’আল্লাহ তাআলা সাত ব্যক্তিকে সেই দিনে তাঁর (আরশের) ছায়া দান করবেন যেদিন তাঁর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না; (তারা হল,) ন্যায় পরায়ণ বাদশাহ (রাষ্ট্রনেতা), সেই যুবক যার যৌবন আল্লাহ আয্যা অজাল্লার ইবাদতে অতিবাহিত হয়, সেই ব্যক্তি যার অন্তর মসজিদসমূহের সাথে লটকে থাকে (মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে।) সেই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টিলাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে; যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন (তাদের মৃত্যু) হয়।সেই ব্যক্তি যাকে কোন কুলকামিনী সুন্দরী (অবৈধ যৌন-মিলনের উদ্দেশ্যে) আহ্বান করে, কিন্তু সে বলে, ’আমি আল্লাহকে ভয় করি।’ সেই ব্যক্তি যে দান করে গোপন করে; এমনকি তার ডান হাত যা প্রদান করে, তা তার বাম হাত পর্যন্তও জানতে পারে না। আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে; ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়।’’ (বুখারী-মুসলিম) [১]

সহীহুল বুখারী ৬৬০, ১৪২৩, ৬৪৭৯, ৬৮০৬, মুসলিম ১০৩১, তিরমিযী ২৩৯১, নাসায়ী ৫৩৮০, আহমাদ ৯৩৭৩, মুওয়াত্তা মালিক ১৭৭৭

রিয়াদুস সালেহীন হাদিস ১/৬৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাত শ্রেণির মানুষের কথা বলা হয়েছে, যাদের আল্লাহ এমন দিনে তাঁর ছায়া দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখানে প্রথমেই এসেছে ন্যায়পরায়ণ বাদশাহ বা রাষ্ট্রনেতা। এরপর এসেছে এমন যুবক, যার জীবন আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে; এমন ব্যক্তি, যার মন মসজিদের সঙ্গে জড়িয়ে থাকে; এমন দুইজন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে; এমন ব্যক্তি, যে পাপের আহ্বান থেকে আল্লাহভয়ে নিজেকে বাঁচায়; এমন দানকারী, যে গোপনে দান করে; এবং এমন ব্যক্তি, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে। এই হাদিসে ন্যায়বিচার, ইবাদত, মসজিদপ্রেম, আল্লাহর জন্য ভালোবাসা, পাপ থেকে বাঁচা, গোপন দান ও আন্তরিক যিকিরের মর্যাদা সুন্দরভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ন্যায়পরায়ণ নেতৃত্ব আল্লাহর কাছে মর্যাদার কারণ।
  • যৌবনকে ইবাদতের পথে রাখা বড় গুণ হিসেবে এসেছে।
  • গোপন দান ও নির্জনে আল্লাহর স্মরণ আন্তরিকতার লক্ষণ।
  • আল্লাহভয় মানুষকে পাপের আহ্বান থেকে দূরে রাখতে সাহায্য করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন