১৮/১. অধ্যায়ঃ
জনগণের প্রতি শাসকের সহনশীলতা প্রদর্শন করা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৭২৯-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৭২৯-[৮]
عَنْ أَبِي الشَّمَّاخِ الْأَزْدِيِّ عَنِ ابْنِ عَمٍّ لَهُ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ أَتَى مُعَاوِيَةَ فَدَخَلَ عَلَيْهِ فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ وَلِيَ مِنْ أَمْرِ النَّاسِ شَيْئًا ثُمَّ أَغْلَقَ بَابَهُ دُونَ الْمُسْلِمِينَ أَوِ الْمَظْلُومِ أَوْ ذِي الْحَاجَةِ أَغْلَقَ اللَّهُ دُونَهُ أَبْوَابَ رَحْمَتِهِ عِنْدَ حَاجَتِهِ وَفَقْرِهِ أَفْقَرَ مَا يَكُونُ إليهِ»
আবূ শাম্মাখ আল আয্দী (রহঃ) তার এক চাচাতো ভাই হতে বর্ণিতঃ
যিনি নবী (ﷺ) এর সহাবী ছিলেন। একদিন তিনি মু'আবিয়াহ্ (রাঃ) -এর নিকট গিয়ে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন: যে ব্যক্তিকে মানুষের কোনো কাজের তত্ত্বাবধায়ক নিযুক্ত করা হয়। অতঃপর সে মুসলিম, মাযলূম অথবা দুস্থ লোকেদের জন্য তার প্রবেশদ্বার বন্ধ করে রাখেন, আল্লাহ তা'আলাও তার প্রয়োজন বন্ধ করে দেবেন যখন সে চরম অভাবে নিপতিত হবে।
[১] হাসান : শু‘আবুল ঈমান ৬৯৯৯, আহমাদ ৩/৪৪১।
